Suvendu Adhikari on 21st July: ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট ১২ বছর পর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী

ABP Ananda  |  20 Jul 2026 11:38 PM (IST)
ABP News

ABP Ananda LIVE: রাত পোহালেই ২১ জুলাই। তার আগেই আজ ১৯৯৩ সালের ২১ জুলাই গুলি চালনার ঘটনা নিয়ে, কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী । কার্যত ভোঁতা হয়ে গেল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৩৩ বছরের পুরনো ইস্য়ু। মুখ্যমন্ত্রী বললেন, "এই দিনটাকে ব্য়বহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্য়ক্তিগত বিষয় সম্পত্তি, চার্টার্ড ফ্লাইটে ঘোরা, হরিশ চ্য়াটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটে ৩৮টা প্লটের মালিক হওয়া, অসংখ্য় প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন।" কমিশনের রিপোর্ট পড়ে শুভেন্দু অধিকারী আরও বললেন, "সবচেয়ে বড় সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন, আমাকে ডাকবেন না। তখনকার মুখ্যমন্ত্রী তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি। কারণ ওঁর বিদ্যুৎমন্ত্রীর (মণীশ গুপ্ত) ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল।" ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তদন্ত কমিশন গঠন করে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার। ওড়িশা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন কমিশন রিপোর্ট জমা দেয়। কিন্তু সেই রিপোর্ট কোনও দিন জনসমক্ষে আনেননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়। শুভেন্দু অধিকারীর আজ কমিশনের রিপোর্ট পেশ করা নিয়ে, কুণাল ঘোষ বলেন "আজকের মুখ্য়মন্ত্রী সেই সময়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অন্য়তম দক্ষিণ হস্ত ছিলেন। দলের অন্য়তম শীর্ষনেতা ছিলেন। তার জন্য় এত কিছু উপলব্ধি করার জন্য় ২০২৬ অবধি কি অপেক্ষা করতে হল?"

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Suvendu Adhikari on 21st July: ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট ১২ বছর পর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন