Coal Scam: ফের চাঞ্চল্যকর দাবি কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রের
ABP Ananda | 28 Nov 2024 11:26 PM (IST)

ABP Ananda Live: 'এই সরকার বেশিদিন চলবে না, আমি ফাঁস করব', ফের চাঞ্চল্যকর দাবি কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রের। ২৫ নভেম্বর আসানসোল আদালতে কয়লা পাচারকাণ্ডে ধৃত বিকাশ মিশ্র সহ ৪৯ জনের বিরুদ্ধে সিবিআই মামলায় চার্জ গঠনের কথা ছিল। একদিন আগে ২৪ নভেম্বর বিকাশ মিশ্রকে পকসো মামলায় গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ।
আরও খবর, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি (Chinmay Krishna Arrested) ঘিরে উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh Violence)। বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব বঙ্গীয় হিন্দু জাগরণ। হিন্দু সন্ন্যাসীর মুক্তির দাবিতে, কলকাতায় গর্জে ওঠে সনাতনী সমাজ। এদিকে আজ কলকাতায় সনাতনী সমাজের মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিকে এই প্রতিবাদ মিছিলের মাঝেই বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ঘোষ