Coal Smuggling Case: কয়লাকাণ্ডে একাধিক প্রভাবশালী-যোগ! ভিনরাজ্যে হানা দিল সিবিআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Mar 2021 08:43 AM (IST)

কয়লাকাণ্ডে (Coal Smuggling Case) সিবিআইয়ের (CBI) জালে লালার (Lala) প্রধান হ্যান্ডলার। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, রবিবার শিলিগুড়ি থেকে এক ব্যক্তিকে আটক করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, আটক ব্যক্তি কয়লা পাচারচক্রের পাণ্ডা অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালার প্রধান হ্যান্ডলার। তাঁকে জেরা করে ২৫-৩০ জন প্রভাবশালীর নাম মিলেছে। যাঁদের কাছে কয়লা পাচারের বিপুল টাকা নিয়মিত পৌঁছত।