Coal Smuggling Case: তল্লাশি প্রক্রিয়াকে চ্যালেঞ্জ, আসানসোলে সিবিআই আদালতের দ্বারস্থ ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Mar 2022 02:57 PM (IST)

কয়লাপাচার মামলায় সিবিআইয়ের (CBI) তল্লাশি অভিযান প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আসানসোলে সিবিআই আদালতের দ্বারস্থ হলেন ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার। তাঁর অভিযোগ, সিবিআই বাড়ি থেকে ২০ লক্ষ টাকা ও বহুমূল্যের সোনার গয়না বাজেয়াপ্ত নিয়ে যায়। ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার এস কে মুখোপাধ্যায়ের দাবি, ওই টাকা ও গয়না তাঁর বৈধ সম্পত্তি। প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে। তাঁর প্রশ্ন, কয়লাকাণ্ডের এফআইআর-এ নাম না থাকা সত্ত্বেও কেন টাকা ও গয়না বাজেয়াপ্ত করল সিবিআই? এরপরই আসানসোল সিবিআই আদালত নির্দেশ দিয়েছে, আজ, সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে মামলার সব নথি ও কাগজপত্র নিয়ে আদালতে হাজির হতে হবে।