Jalpaiguri Weather: রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা! জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা
ABP Ananda | 08 Jan 2023 09:57 AM (IST)

শহর থেকে জেলা, গোটা রাজ্যেই হাড় কাঁপানো ঠান্ডা। ২৪ ঘণ্টায় পারদ কিছুটা উর্ধ্বগামী হলেও, পুরোদস্তুর শীতের আমেজ বজায় রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আরও নীচে নামতে পারে তাপমাত্রা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের সতর্কতা জারি হয়েছে। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের একাংশে আগামী ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহের সতর্কতা জারি থাকবে।