Tiljala Student Death : কলেজছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, কীভাবে মৃত্যু ?
ABP Ananda | 20 Sep 2023 07:19 PM (IST)

তিলজলার পিকনিকগার্ডেনে কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার নদিয়ার কলেজছাত্রীর ঝুলন্ত দেহ। মেডিক্যাল পরীক্ষার জন্য বেসরকারি ইন্সিটিটিউটে পড়াশোনা করছিল ঈস্পিতা ঘোষ। পড়াশোনার জন্য কলকাতায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন ঈস্পিতা। কাল বিকেলে শেষবার কথা, রাত থেকে যোগাযোগ করা যাচ্ছিল না, দাবি পরিবারের।ফ্ল্যাটের মালিককে জানানোর পর আসে পুলিশ । দরজা ভেঙে উদ্ধার করা হয় ঝুলন্ত দেহ, মিলেছে সুইসাইড নোট।