Abhishek Banerjee: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দুদিনের ধর্নায় দেখা গেল না অভিষেককে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দুদিনের ধর্নায় দেখা গেল না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। এর আগে একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে, রাজভবনের সামনে ধর্না দিয়েছিলেন তিনি। সেই ধর্না প্রত্য়াহার প্রসঙ্গে সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাহলে কি অভিমানেই তৃণমূলনেত্রীর ধর্নায় গরহাজির থাকলেন তিনি? শুরু হয়েছে জল্পনা।