✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Sagardighi : সাগরদিঘিতে বাজিমাত বায়রনের, ২ বছর পর ফের বিধানসভায় কংগ্রেস বিধায়ক

ABP Ananda  |  03 Mar 2023 10:02 AM (IST)
ABP News

এক বছর পেরিয়ে আবার একটা দোসরা মার্চ। গত বছর এই দিনেই তাহেরপুর ( taherpur ) পুরসভায় জয়ের পতাকা উড়িয়েছিল সিপিএম ( CPM ) । আর এবার, বামেদের সমর্থনে তৃণমূলের ( TMC )  থেকে সাগরদিঘি ( Sagardighi )  ছিনিয়ে নিল কংগ্রেস ( Congress ) । পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) আগে বড়সড় ধাক্কা তৃণমূলের ( TMC ) । বিধানসভায় খাতা খুলল কংগ্রেস। হাতে এল সাগরদিঘি।
উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী। ২০২১ সালে, এই কেন্দ্রে ৫০ হাজারের বেশি ভোটে জিতেছিল তৃণমূল। সেই ব্যবধান টপকে এবার, ২২ হাজার ৯৮৬ ভোটে জিতলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। ২০১৬-র পর কোনও বিধানসভা নির্বাচনে জয়ী হল বাম-কংগ্রেস জোট। ১৯৭২-এর পর এই প্রথম সাগরদিঘি কেন্দ্রে জয়ী হল কংগ্রেস।
বিধানসভায় বিরোধী আসনে সঙ্গী পেলেন নৌশাদ সিদ্দিকি। ২১-এর বিধানসভা ভোটে সাগরদিঘিতে তৃণমূল পেয়েছিল ৫১ শতাংশ ভোট। বিজেপি ২৪ শতাংশ ভোট পেয়েছিল। আর, বাম কংগ্রেস জোট পেয়েছিল ১৯ শতাংশ ভোট। আর, এবার, কংগ্রেসের বায়রন বিশ্বাস পেয়েছেন ৪৭ শতাংশ ভোট। তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্য়োপাধ্য়ায় প্রায় ৩৫ শতাংশ ভোট পেয়েছেন। বিজেপির দিলীপ সাহা পেয়েছেন প্রায় ১৪ শতাংশ ভোট। অর্থাৎ, তৃণমূলের প্রায় ১৬ শতাংশ এবং, বিজেপির কমেছে প্রায় ১০ শতাংশ ভোট।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Sagardighi : সাগরদিঘিতে বাজিমাত বায়রনের, ২ বছর পর ফের বিধানসভায় কংগ্রেস বিধায়ক

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.