Sagardighi: সাগরদিঘি উপনির্বাচনে জয়ী কংগ্রেসের বায়রন বিশ্বাস, ভোট পেলেন ৪৭.৮৯ শতাংশ | ABP Ananda LIVE
সাগরদিঘি (Sagardighi) উপনির্বাচনে ২২ হাজার ৯৮০ ভোটে জয়ী কংগ্রেসের বায়রন বিশ্বাস (Bayron Biswas) । তৃণমূলকে হারিয়ে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী (Congress) । ২০২১-র ভোটের পরে বিধানসভায় যাচ্ছে কংগ্রেসের প্রতিনিধি । ২২ হাজারের বেশি ভোটে কংগ্রেসের কাছে সাগরদিঘিতে হার তৃণমূল প্রার্থীর । সাগরদিঘিতে পিছিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় । ১৪ রাউন্ডের শেষে ৪৭.৮৯ শতাংশ ভোট পেলেন কংগ্রেস প্রার্থী, ৩৪.৬২ শতাংশ ভোট পেলেন তৃণমূল প্রার্থী, ১৩.৭৫ শতাংশ ভোট পেলেন বিজেপি প্রার্থী