Panchayat Election: কুলপিতে কংগ্রেস নেতার মৃত্যু, তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ | ABP Ananda LIVE
ABP Ananda | 06 Jul 2023 05:56 PM (IST)

ভোটের একদিন আগে কুলপিতে কংগ্রেস নেতার মৃত্যু। কুলপির দঃ গাজিপুরে আক্রান্ত কংগ্রেস নেতার মৃত্যু। সোমবার ভোট প্রচারের সময় হামলা, আজ মৃত্যু। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ কংগ্রেসের। নির্দল প্রার্থীর হয়ে প্রচারের সময় কংগ্রেস নেতার উপর হামলা। পরশু পঞ্চায়েত ভোট, ২৮দিনে রাজ্য জুড়ে ১৭ জনের মৃত্যু।