Kaustav Bagchi:‘আপনার জন্য বাংলার কংগ্রেস নেতা-কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে' সিঙ্ঘভিকে কড়া চিঠি কৌস্তভের
দুর্নীতির প্রশ্নে তৃণমূলকে আক্রমণ কংগ্রেসের, অভিষেকের হয়ে আইনি লড়াইয়ে কংগ্রেস নেতা সিঙ্ঘভি। এবিপি আনন্দে প্রশ্নের মুখে পড়ার পর দলের নেতা অভিষেক মনু সিঙ্ঘভিকে কড়া চিঠি কৌস্তভ বাগচীর। ‘আপনার জন্য বাংলার কংগ্রেস নেতা-কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। পেশাদার আইনজীবী হিসেবে কার হয়ে লড়বেন, ঠিক করতেই পারেন। কিন্তু কংগ্রেসের বর্ষীয়ান নেতা হিসেবে দল ও কর্মীদের বাধ্যবাধকতা অস্বীকার করতে পারেন না। পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূলের দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু আপনি যখন সেই দলের নেতার হয়ে লড়াই করছেন, তখন আমাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলায় কংগ্রেসের নেতা-কর্মীরা আজ সমস্বরে বলছেন আমরা আপনার জন্য লজ্জিত’ কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিকে চিঠি কৌস্তভ বাগচীর।
Tags :
Bangla News Bangla News Live Congress ABP Ananda Digital Kaustav Bagchi ABP Ananda ABP Ananda Bengali News