Bayron Biswas: বিধানসভায় ফের শূন্য কংগ্রেস ! নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলে যোগদান বায়রন বিশ্বাসের | ABP Ananda LIVE
ধাক্কা খেল সাগরদিঘি (Sagardighi Model) মডেল, তৃণমূলে ( TMC ) যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যে করলেন দলবদল। অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলে যোগদান বায়রন বিশ্বাসের। এরফলে , বিধানসভায় ফের শূন্য কংগ্রেস !