Rahul Gandhi: রাবণের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর | ABP Ananda LIVE
মণিপুর হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র আক্রমণ। রাবণের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। মণিপুর হিংসা (Manipur Violence) নিয়ে সরকারের ঔদাসীন্যকে অহঙ্কার বলে উল্লেখ করলেন তিনি। রাহুলের মতে, রামায়ণে রাবণের হত্যা আসলে রামের হাতে হয়নি, অহঙ্কারই শেষ করে দেয় রাবণকে। রাবণও দু'জনের কথা শুনতেন, মোদিও দু'জনের কথা শোনেন বলেও দাবি করেন রাহুল।