Congress: সাইদুর অন্তর্বর্তী জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ নির্যাতিতার
ABP Ananda | 23 Feb 2023 01:23 PM (IST)

মুর্শিদাবাদের সাগরদিঘির কংগ্রেস (Congress) নেতা সাইদুর অন্তর্বর্তী জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন নির্যাতিতা। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চাইলেন আইনজীবী। অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ধর্ষণ ও প্রতারণা-মামলায় গতকালই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস থেকে অন্তর্বর্তী জামিন পান সাগরদিঘির কংগ্রেস নেতা সাইদুর রহমান। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন নির্যাতিতা।