Murshidabad News: মুর্শিদাবাদের রানিনগরে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। ABP Ananda Live

West Bengal News: মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগরে কংগ্রেস কর্মীকে (Congress Worker) পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে নজরানা গ্রামে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে এক তৃণমূল কর্মী গুরুতর আহত হন বলে অভিযোগ। কংগ্রেসের দাবি, তার বদলা নিতে রাতে কংগ্রেস কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। সেই সময় নিজের চায়ের দোকানে বসেছিলেন কংগ্রেস কর্মী এনামুল মণ্ডল। ধাওয়া করে তাকে বাঁশ, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা মৃত বলে ঘোষণা করেন কংগ্রেস কর্মীকে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  ABP Ananda Live

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola