SSC: SSC মামলায় সিবিআইয়ের গাজিয়াবাদ অভিযান নিয়ে প্রশ্ন বিতর্কিত চাকরি প্রাপকদের। ABP Ananda Live
West Bengal News: এসএসসি (SSC) মামলায় এবার সিবিআইয়ের (CBI) গাজিয়াবাদ অভিযান নিয়ে প্রশ্ন তুললেন বিতর্কিত চাকরি প্রাপকরা। 'কেন গাজিয়াবাদ গেল সিবিআই? কীসের ভিত্তিতে অভিযান?''নাইসার দফতরে না গিয়ে প্রাক্তন আধিকারিক পঙ্কজ বনসলের বাড়িতেই কেন অভিযান?' 'সিবিআই-এর রিপোর্টের বিশ্বাসযোগ্যতা কী?' প্রশ্ন বিতর্কিত চাকরিপ্রাপকদের। 'কেন বেতন ফেরতের মতো কড়া নির্দেশ দেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?' 'আপনি হলে কি এই নির্দেশ দিতেন?' বিচারপতি দেবাংশু বসাককে প্রশ্ন বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবীর। 'আমি হয়তো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিতাম', মন্তব্য বিচারপতির। 'কেউ অবৈধভাবে চাকরি পেলে কী করা উচিত?'বিতর্কিত চাকরি প্রাপকদের প্রশ্ন বিচারপতির। 'আমরা ২৩ লক্ষ ওএমআর খতিয়ে দেখিনি', আদালতে জানাল এসএসসি। 'কোর্টের নির্দেশে সিবিআই যে ওএমআর আমাদের দিয়েছিল শুধু সেগুলিই খতিয়ে দেখেছি', জানাল এসএসসি'২৩ লক্ষ ওএমআর ফের খতিয়ে দেখার নির্দেশ দিলে পারবেন?'এসএসসি-কে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের'সময়সাপেক্ষ, কিন্তু সম্ভব', আদালতে জানাল এসএসসি'সিবিআই অফিসাররা কেন গাজিয়াবাদে গেলেন, সেটা স্পষ্ট করে বলছেন না'। 'সিবিআইয়ের এধরনের রিপোর্টের আদৌ কোনও বিশ্বাসযোগ্যতা আছে?' সওয়াল বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী অনিন্দ্য মিত্রের। 'নাইসার তথ্যে বিশ্বাস এসএসসির'। 'কিন্তু পঙ্কজ বনসলের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর কি বিশ্বাস রাখছে?'এসএসসি মামলায় বিশেষ বেঞ্চে প্রশ্ন বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবীর। 'যদি কেউ অবৈধভাবে চাকরি পান, তাঁর সঙ্গে কি করা উচিত?'বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির। 'যদি ধরেও নেওয়া যায় যে, কোনও যোগ্য ব্যক্তি অবৈধভাবে চাকরি পেয়েছেন' । 'কিন্তু নিষ্ঠার সঙ্গে চাকরি করেছেন, তাহলে কি তাঁকে বেতন ফেরতের কথা বলা যায়?'। এসএসসি মামলায় বিশেষ বেঞ্চে প্রশ্ন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবীর। ABP Ananda Live