Buddhadeb Bhattachrjee: অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কুণালের মন্তব্যে বিতর্ক, প্রতিবাদ বিরোধীদের
ABP Ananda | 30 Jul 2023 11:25 PM (IST)

এখনও সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya Health Update)। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহল তো বটেই রাজ্যবাসীর প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠুন বর্ষীয়ান সিপিএম নেতা। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করেই, কুণাল ঘোষের এক বিতর্কিত মন্তব্য। যা ঘিরে সমালোচনার ঝড় উঠল। কুণাল ঘোষের 'মহাপুরুষ' কটাক্ষের সমালোচনা করেছে সিপিএম, কংগ্রেস, বিজেপিও।