Saat Sokale Seg 1: অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন নিয়ে তুঙ্গে তরজা। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jan 2023 09:22 AM (IST)

গরুপাচারে সিবিআইয়ের করা মামলায় মূল অভিযুক্ত এনামুল হক ও বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার জামিন পেলে অনুব্রত মণ্ডল নয় কেন? জামিনের আবেদনে বারবার এই সওয়াল করেছিলেন অনুব্রতর আইনজীবীরা। আর্জি খারিজ করে আদালত জানিয়ে দিল, এই মামলায় বীরভূমের তৃণমূল সভাপতির অবস্থান এনামুল হক ও সতীশ কুমারের থেকে আলাদা।