Idrish Ali: বিডিও-র চেয়ারে বসে ইদ্রিশ আলির দলীয় বৈঠক করার ছবি নিয়ে অস্বস্তি বাড়ল তৃণমূলের

Idrish Ali:  বিডিও-র (BDO)চেয়ারে বসে ইদ্রিশ আলির দলীয় বৈঠক করার ছবি নিয়ে অস্বস্তি বাড়ল তৃণমূলের (tmc) ।এই ছবি নিয়ে দলের অঞ্চল সভাপতিকেই কাঠগড়ায় তুললেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক।বিধায়কের অভিযোগ, অঞ্চল সভাপতি মুক্তার হাসান বিডিও-কে কব্জায় আনতে না পেরেই, ছবি ভাইরাল করেছেন দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন ইদ্রিশ আলি। অঞ্চল সভাপতির পাল্টা দাবি, ইদ্রিশ আলির ফেসবুক পেজেই ওই বৈঠকের ছবি পোস্ট করেছেন। নিজের স্বার্থে দলকে কলুষিত করার চেষ্টা করলে ব্যবস্থা, ঘোষণা তৃণমূলের জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়ের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola