Cooch Behar Clash: এলাকা দখলে চলল গুলি, গীতালদহে মৃত ২ তৃণমূল কর্মী, জখম ৫| Bangla News

এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহারের গীতালদহ। গুলিবিদ্ধ হয়ে দুই তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে উত্তপ্ত এলাকা। স্থানীয় সূত্রে খবর, শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে এলাকার দখলের বিবাদকে কেন্দ্র করে পঞ্চমীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে গীতালদহের মরাকুঠি এলাকা। চলে গুলি। হামলা চালিয়েছে দলেরই এক গোষ্ঠী। অভিযোগ করেছেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন দিনহাটার ১-এ ব্লকের তৃণমূল সভাপতি। পুলিশ সুপার জানিয়েছেন দুই তৃণমূল কর্মীর মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন পাঁচজন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola