Cooch Behar News: কোচবিহারে পঞ্চায়েত প্রধান-সহ ৩ BJP সদস্য যোগ দিলেন তৃণমূলে! ABP Ananda Live

ABP Ananda Live: লোকসভা ভোটে ভরাডুবির পর, কোচবিহারে আরও একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারোকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। তৃণমূল, স্বামীকে অপহরণ করেছে বলে থানায় অভিযোগ জানালেন বিজেপি প্রধানের স্ত্রী। ঘটনাকে নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। পঞ্চায়েত প্রধান-সহ ৩ বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূলে।

কোচবিহারে আরও একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। পঞ্চায়েত প্রধান-সহ ৩ বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূলে। কোচবিহারে আরও একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। অন্যদিকে, তৃণমূল স্বামীকে অপহরণ করেছে বলে, যোগদানের আগে থানায় অভিযোগ জানান বিজেপি প্রধানের স্ত্রী। তুফানগঞ্জ ২নম্বর ব্লকের বারকোদালি ১নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা ১৮। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ১৩ এবং তৃণমূল ৫টি আসনে জয়লাভ করে। শুক্রবার প্রধান এবং ২ পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় তৃণমূলের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮। অন্যদিকে বিজেপির সদস্য সংখ্যা কমে হল ১০। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola