Cooch Behar News: নতুন বছরের প্রথম দিনেই বোমা-বিদ্ধ শৈশব, বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম ৯ বছরের বালক

বছরের শেষ দিনে, পুলিশের মাথা ফাটানো, থানা জ্বালানোর হুমকি দিয়েছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক! আর বছর শুরুর দিন, তার জবাব দিতে গিয়ে, শালীনতার মাত্রা ছাড়ালেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। নতুন বছরেও অব্য়াহত হুঙ্কার-কুকথার রাজনীতি। অন্যদিকে, নতুন বছরের প্রথম দিনেই বোমা-বিদ্ধ শৈশব। কোচবিহারের মাথাভাঙায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল ৯ বছরের বালক। আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনা ঘটায় একে অন্যের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে তৃণমূল ও বিজেপি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola