Panchayat Election 2023: দিনহাটা, শীতলকুচির পর তুফানগঞ্জ, যত কাণ্ড শুধু কোচবিহারেই!
ABP Ananda | 28 Jun 2023 11:03 PM (IST)

দিনহাটা, শীতলকুচির পর তুফানগঞ্জ, যত কাণ্ড শুধু কোচবিহারেই! এবার তুফানগঞ্জে আক্রান্ত বিজেপি, পরপর বাড়ি-দোকান ভাঙচুর। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রার্থীর বাড়িতেও হামলার অভিযোগ। রামপুর, গড়ভাঙায় তাণ্ডব, হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। গতকাল গীতালদেহ গুলিতে তৃণমূল (TMC) কর্মী খুন। রাতে দিনহাটায় তৃণমূলপ্রার্থীর ভাই গুলিবিদ্ধ। দুপুরে শীতলকুচি তৃণমূল-বিজেপি সংঘর্ষে 'গুলি', বিকেলে দিনহাটার আক্রান্ত বিজেপি প্রার্থী আক্রান্ত।