Coochbehar:ভোট শেষ হতেই বিরোধীদের ওপর হিংসার লাগাতার অভিযোগ কোচবিহারে।ABP Ananda Live

ভোট শেষ হতেই বিরোধীদের ওপর হিংসার লাগাতার অভিযোগ উঠছে কোচবিহারে। চলছে দলবদলও। এরই মধ্যে মাথাভাঙায় আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে গেলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। আক্রান্ত রাজা সাহা বিজেপির মাথাভাঙা শহর মণ্ডলের কোষাধ্যক্ষ। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পরেই তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন। মারধরও করা হয়। মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। গতকাল বিজেপি নেতার বাড়িতে গিয়ে পাশে থাকার বার্তা দেয় তৃণমূল জেলা নেতৃত্ব। দলের নাম ভাঙিয়ে যারা এই কাজ করছে, অভিযোগ পেলে ব্য়বস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তৃণমূল জেলা সভাপতি। পুরোটাই লোক দেখানো, প্রতিক্রিয়া বিজেপির।                                                                                     

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola