Coochbehar News: বিজেপি বিধায়ক বরেন বর্মণকে ঘিরে তুমুল বিক্ষোভ | ABP Ananda LIVE
ABP Ananda | 10 Jul 2025 11:54 PM (IST)

ABP Ananda LIVE: শীতলকুচির গোঁসাইয়ের হাটে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক বিজেপি বিধায়ক বরেন বর্মণকে ঘিরে তুমুল বিক্ষোভ । তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে পুজো দেওয়ার সময় বিক্ষোভ দেখানোর অভিযোগ বিজেপি বিধায়কের
আরও খবর...
জলপাইগুড়িতে তৃণমূল নেতার গাড়িতে মদের আসর, সঙ্গী বিজেপি নেত্রী ! এমনই গুরুতর অভিযোগ উঠেছে। ডুয়ার্সের আপালচাঁদ জঙ্গলের রাস্তায় তৃণমূল নেতার গাড়িতে চলছিল পার্টি। গাড়িতে ছিলেন তৃণমূল নেতা পঞ্চানন রায় এবং বিজেপি নেত্রী দীপা বণিক, এমনই অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, পঞ্চানন রায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি। অন্যদিকে দীপা বণিক বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী। এক গাড়িতে প্রতিপক্ষ দুই নেতা-নেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আর এই ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল-বিজেপি উভয় পক্ষই।