Coochbehar : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানের আগে মঞ্চ ভাঙচুর দিনহাটায়
কোচবিহারের দিনহাটায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানের আগে মঞ্চ ভাঙচুর। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটা শহরের ১ নম্বর ওয়ার্ডে আজ বিজেপির তরফে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালনের আয়োজন করা হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, সকালে মঞ্চ প্রস্তুত করে চলে যাওয়ার পর, অনুষ্ঠানস্থলে চড়াও হয় তৃণমূল কর্মীরা। ভেঙে দেওয়া হয় মঞ্চ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিও ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Dinhata এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ