Coochbehar: পঞ্চায়েত ভোটের আগে দলের অন্দরের বিবাদ নিয়ে তৃণমূলের অস্বস্তি অব্যাহত
ABP Ananda | 14 Dec 2022 07:54 AM (IST)

পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারের তুফানগঞ্জে দলের অন্দরের বিবাদ নিয়ে তৃণমূলের অস্বস্তি অব্যাহত। প্রাক্তন ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভানেত্রীর বিরুদ্ধে পথে নামলেন তৃণমূল কর্মীদেরই একাংশ। শাসকদলের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। মন্তব্য এড়িয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব।