Coochbehar : কোচবিহারে শ্যুটআউট, মূল অভিযুক্ত-সহ গ্রেফতার ৩

কোচবিহারের বাবুরহাটে শ্যুটআউটের দু'ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত মূল অভিযুক্ত সম্রাট আচার্য, যিনি বান্টি নামেও পরিচিত, তাঁর বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতার করা হয়েছে তাঁর দুই সহযোগীকে। অশান্তির সূত্রপাত গতকাল রাত সাড়ে নটা নাগাদ।  কোচবিহার শহর লাগোয়া বাবুরহাটে এক জায়গায় বসেছিলেন কয়েকজন ব্যবসায়ী। অভিযোগ, সম্রাট আচার্য মত্ত অবস্থায় তাঁদের গালিগালাজ শুরু করেন। ব্যবসায়ীরা প্রতিবাদ করলে আচমকা পিস্তল বের করে ৩ রাউন্ড গুলি চালিয়ে দেন তিনি। দুই ব্যবসায়ীর পা ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। ঘটনার দু'ঘণ্টার মধ্যে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে কোতয়ালি থানার পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola