Coochbehar : পঞ্চায়েত ভোটের আগে, কোচবিহারে তৃণমূলের অন্দরের ক্ষোভ-বিক্ষোভ বারবার প্রকাশ্যে
পঞ্চায়েত ভোটের আগে নতুন অঞ্চল সভাপতি নির্বাচন নিয়ে কোচবিহারের দিনহাটা ও মাথাভাঙায় প্রকাশ্যে তৃণমূলের সংঘাত। দিনহাটায় প্রাক্তন অঞ্চল সভাপতির অনুগামী তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, তাঁর স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের আঙুল নতুন অঞ্চল সভাপতির অনুগামীদের দিকে। যদিও হামলা-যোগ অস্বীকার করেছেন নতুন অঞ্চল সভাপতি। অন্যদিকে, মাথাভাঙার ফুলবাড়ি ও রুইডাঙায় অঞ্চল সভাপতি পরিবর্তন চেয়ে জেলা নেতৃত্বের কাছে দাবি জানিয়েছেন তৃণমূল কর্মীদের একাংশ। শুক্রবার কোচবিহার জেলায় তৃণমূলের অঞ্চল সভাপতি পদে রদবদল হয়। এরপরই বিভিন্ন জায়গায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।অভিযোগ পেলে আলোচনার মাধ্যমে সমাধান, অস্বস্তি ঢাকতে সাফাই তৃণমূল নেতৃত্বের। পঞ্চায়েতের আগে শাসকদলে খেয়োখেয়ি বাড়ছে, কটাক্ষ বিজেপির।
Tags :
Bangla News Bangla News Live Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Coochbehar ABP Ananda Bengali News Panchayet Poll TMC Inner Clash