Coochbehar: অটো চালকদের থেকে তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র বিরুদ্ধে

কোচবিহার তুফানগঞ্জ শহরে অটো চালকদের থেকে তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, রসিদ ছাপিয়ে তোলাবাজি চলছে।তুফানগঞ্জ শহরে প্রায় এক হাজার অটো রয়েছে। অটো চালক পিছু প্রতিদিন ১০ টাকা করে নেওয়া হচ্ছে। এ নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপির জেলা সম্পাদক উৎপল দাস। তৃণমূলের দাবি, কল্যাণমূলক কাজের জন্যই INTTUC-র সদস্য অটো চালকদের কাছ থেকে এই টাকা নেওয়া হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola