Coochbehar : মিহির গোস্বামীকে কটাক্ষ, তুফানগঞ্জে প্রকাশ্যে বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Sep 2022 10:05 PM (IST)

কোচবিহারের তুফানগঞ্জে প্রকাশ্যে চলে এল বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব। নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট করলেন বিজেপির জেলা সম্পাদক। যদিও, এ’নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মিহির গোস্বামী।