Corona: মানুষকে সচেতন করতে চন্দননগরের পথে যমরাজ! মাস্ক পরালেন অসচেতনদের

কী দেশ, কী রাজ্য। দৈনিক সংক্রমণ খানিকটা কমলেও দৈনিক মৃত্যু যেন কিছুতেই কমছে না। দেশে প্রতিদিন কমবেশি তিন হাজার মানুষের মৃত্যু হচ্ছে। রাজ্যের সংখ্যাটা ১০০-এর বেশি। মৃত্যু মিছিল দেখতে দেখতে ক্লান্ত দেশবাসী। আর এই পরিস্থিতিতে হঠাৎ রাজপথে নেমে এলেন সাক্ষাৎ যম। তবে শমনের সমন নিয়ে নয়। মহামারীতে নিজের দুয়ারে কাঁটা দিতেই হুগলির চন্দননগরের পথে নেমেছেন যমরাজ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola