Corona: সঙ্কটকালে পশ্চিম বর্ধমানে অচল অবস্থায় পড়ে রয়েছে ৩টি অ্যাম্বুলেন্স

কোথাও অ্যাম্বুলেন্স না পেয়ে বাইকে বেঁধে মাকে নিয়ে হাসপাতালে যেতে হয়েছে ছেলেকে। কোথাও আবার উঠেছে গয়না বন্ধক রেখে অ্যাম্বুলেন্সের চড়া ভাড়া মেটানোর অভিযোগ। কোভিড আবহে যেখানে অ্য়াম্বুলেন্স পেতে চূড়ান্ত নাকাল হতে হচ্ছে রাজ্যবাসীকে সেখানে পশ্চিম বর্ধমানে অচল অবস্থায় পড়ে রয়েছে তিন তিনটি অ্যাম্বুলেন্স। জেলা প্রশাসন সূত্রে খবর, গত দুই বছর ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে জামুড়িয়ার মারোয়াড়ি যুব মঞ্চের অ্যাম্বুলেন্সটি। রানিগঞ্জ থানার অ্যাম্বুলেন্সটি পড়ে রয়েছে গত ছয় মাস ধরে। এছাড়াও দুর্গাপুরের জেমুয়াতেও কয়েকমাস ধরে পড়ে রয়েছে অ্যাম্বুলেন্স। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola