Corona Updates: একাধিক কোমর্বিডিটি সত্ত্বেও, ৯৯ বছরে কোভিডকে জয় করে বাড়ি ফিরলেন, মনের জোরকে কুর্নিশ চিকিৎসকদের

সুগারের মাত্রা ছিল মারাত্মক। হাসপাতালে ভর্তি থাকাকালীন আক্রান্ত হন হৃদরোগে। একাধিক কোমর্বিডিটি। বয়স ১০০ ছুঁইছুঁই। সমস্ত প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে করোনাকে হারালেন বৃদ্ধা।  কোচবিহার শহর লাগোয়া খাগড়াবাড়ির বাসিন্দা এই প্রবীণা ২৯ এপ্রিল করোনা আক্রান্ত হন। চিকিৎসা চলাকালীন হার্ট অ্যাটাক হয় তাঁর। ৩ সপ্তাহের লড়াই শেষে বৃহস্পতিবার ৯৯ বছরের বৃদ্ধার রিপোর্ট নেগেটিভ আসে। কার্যত মৃত্যুমুখ থেকে ফিরেছেন ৯৯ বছরের আরতি ভট্টাচার্য। লড়াইয়ে জিততে পেরে খুশি চিকিৎসকরাও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola