Najore 9ta: ফের চোখ রাঙাচ্ছে করোনা। ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত সাড়ে ৪ হাজার ছুঁইছুঁই | Bangla News

সব দলেরই আছে চর, তাঁদেরও আছে। সুকান্তর দাবি ঘিরে আলোড়ন। ওরা দরজার আড়ালে কিছু বললেও, ফাঁস করতে পারি, চ্যালেঞ্জ কুণালের। চরে আস্থা বিজেপির, তাই তো পেগাসাস, খোঁচা অধীরের।

ভোট পরবর্তী হিংসা মামলায় আরও ৫ তৃণমূল নেতা-কর্মী সহ ৬ জনকে সিবিআই জিজ্ঞাসাবাদ। দুর্গাপুরে অস্থায়ী ক্যাম্প অফিসে জিজ্ঞাসাবাদ অনুব্রতর দেহরক্ষীদেরও।

মুজফ্ফরপুর আদালতে হইচই। হুজুর আমি বেঁচে। কোর্টে এসে বললেন সিবিআইয়ের খাতায় মৃত সাক্ষী! গাফিলতির অভিযোগে সিবিআই-কে শোকজ আদালতের।কসবায় দুষ্কৃতী তাণ্ডবে নতুন মোড়। নিজের বাড়ি ভেঙে তাঁকে বদনামের চেষ্টা বাড়ি মালিকের, দাবি কাউন্সিলর সুশান্ত ঘোষের। উনি ধোয়া তুলসীপাতা নন, পাল্টা জাভেদ খান। 

ডানকুনিতে গোটা পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ। কাঠগড়ায় ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। বিবাদ মেটাতে গিয়েছিলাম, অভিযোগ অস্বীকার করে দাবি কাউন্সিলের।

কেকে-র মৃত্যুর জন্য ভিড় দায়ী হলে রাজনৈতিক সভাও বন্ধ করা উচিত, মন্তব্য দেবের। ২ হাজারের হলে ৭ হাজার লোক কেন? ফের প্রশ্ন সুকান্তর।

সলমন ও তাঁর বাবা সেলিম খানকে হুমকি দিয়ে বাড়িতে চিঠি। পাঞ্জাবের কংগ্রেস নেতা সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার মতো পরিণতি হবে বলে হুমকি! 
তদন্তে মুম্বইয়ের বান্দ্রা থানা।

ফের চোখ রাঙাচ্ছে করোনা। ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত সাড়ে ৪ হাজার ছুঁইছুঁই। মৃত্যু ১৫ জনের। উদ্বেগ বাড়াচ্ছে মুম্বই। সংক্রমিত শাহরুখ খান, গেট ওয়েল সুন, ট্যুইট মমতার।

বাংলাদেশের চট্টগ্রামে কন্টেনার ডিপোয় ভয়াবহ বিস্ফোরণ-আগুন। ঝলসে মৃত্যু ২ দমকলকর্মী সহ ৪৯ জনের। জখম ৩০০-রও বেশি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola