Group D Scam: গ্রুপ ডি নিয়োগে কমিশনের তথ্যেই বেনজির 'দুর্নীতি' প্রকাশ্যে | Bangla News
ABP Ananda | 24 Dec 2022 09:43 AM (IST)

প্রাথমিকে ফের চাকরি বাতিল। আদালতে হলফনামা দেওয়া ৫৪ জনের মধ্যে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রুপ ডি নিয়োগে কমিশনের তথ্যেই বেনজির 'দুর্নীতি' প্রকাশ্যে। শিক্ষকের পর এবার শিক্ষাকর্মী নিয়োগেও 'দুর্নীতি', কবুল করল কমিশন। হাইকোর্টের নির্দেশে ১০০জনের তালিকা প্রকাশ করল এসএসসি। বিতর্কিত ১০০জনের মধ্যে ৫০জনই পেয়েছেন নিয়োগের সুপারিশপত্র। বিতর্কিত ১০০জনের মধ্যে বাকি ৫০জন আছেন ওয়েটিং লিস্টে। ওয়েটিং লিস্টে থাকা অধিকাংশকেই সুপারিশপত্র খবর কমিশন সূত্রে।