DA : ডিএ আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারকে দ্রুত আলোচনায় বসার নির্দেশ হাইকোর্টের

ডিএ আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারকে দ্রুত আলোচনায় বসার নির্দেশ হাইকোর্টের। 'আলোচনার দিন দ্রুত স্থির করে ১০ দিন আগে কর্মচারীদের জানাবে রাজ্য'। শান্তিপূর্ন প্রতিবাদ কর্মচারীদের মৌলিক অধিকার, মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।'কর্মচারীদের তরফ থেকে ৫ জনের নাম দেওয়া হয়েছে'।আমরা আলোচনায় প্রস্তুত, হাইকোর্টে জানাল রাজ্য।'আলোচনায় বসার সময় কত মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে?'।'কত পরিমাণে মহার্ঘ ভাতা পাওয়া যায়, সরকারকে সেগুলি মাথায় রাখতে হবে'।'কর্মচারীদের অভিযোগ, এখানে তাঁরা একক সংখ্যায় মহার্ঘ ভাতা পান'।'পাশের রাজ্যগুলিতে শতাংশের হিসেবে দুই অঙ্কের মহার্ঘ ভাতা মেলে'।মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।'সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন'।'আদালত আশা করে মামলা চলাকালীন কর্মচারীরা কর্মবিরতির পথে যাবেন না', পর্যবেক্ষণ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola