CBI : ‘কী যে সব বলেন অ্যাং-ব্যাঙ-চ্যাং! ভুল ধরতে শুরু করলে কেঁদে কুল পাবেন না’ ফের বিচারকের ক্ষোভের মুখে CBI
ABP Ananda | 02 Sep 2023 11:29 PM (IST)

পার্থের জামিনের আর্জি আবারও খারিজ হয়ে গেলেও, শনিবার আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI). পার্থের জামিনের বিরোধিতা করতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা বার বার একই কারণ তুলে ধরছেন বলে মন্তব্য করলেন আলিপুর আদালতের বিচারক। CBI-এর উদ্দেশে তাঁর মন্তব্য, "কী সব যে বলেন, এক একটা ভুল ধরতে শুরু করলে, কেঁদে কুল পাবেন না।"