CBI : 'ভুল ধরতে শুরু করলে কেঁদে কুল পাবেন না', আদালতে ভর্ৎসিত CBI
ABP Ananda | 02 Sep 2023 07:24 PM (IST)

আবারও খারিজ হয়ে গেল জামিনের আর্জি। নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Case) ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আপাতত জেল হেফাজত পার্থের। জামিনের জন্য যে আবেদন জানিয়েছিলেন তিনি, আগামী ৮ সেপ্টেম্বর আলিপুর আদালতে তার শুনানি রয়েছে। তবে তদন্তের গতি প্রকৃতি নিয়ে ফের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল আদালত। (Alipore Court)