Corona: বেড-সঙ্কটে নতুন উদ্যোগ হুগলি ও উত্তর ২৪ পরগনায়

করোনা আবহে হাসপাতালে হাসপাতালে বেডের হাহাকার। এই পরিস্থিতিতে হুগলি, উত্তর ২৪ পরগনা দুই জেলায় আলোর সন্ধান। চুঁচুড়ায় মিশনারি পরিচালিত ডাফ স্কুলে তৈরি হচ্ছে ৫০টি বেডের সেফ হোম। আশার আলো দেখা দিয়েছে তারকেশ্বরেও। পিডব্লুডি-র  পথের সাথী ভবনে তৈরি হচ্ছে ৩০টি বেডের সেফ হোম। মৃদু উপসর্গ থাকা যে সমস্ত রোগীর হোম আইসোলেশনে থাকা অসুবিধার তাঁদের এই সেফ হোমে নিয়ে আসা হবে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola