Covid Updates: রামপুরহাটে 'অক্সিজেনের অভাবে মৃত্যু', দীর্ঘক্ষণ কোভিড ওয়ার্ডেই পড়ে দেহ
ভয়ঙ্করভাবে চোখ রাঙাচ্ছে করোনা। গোদের উপর বিষফোঁড়ার মতো দেখা দিয়েছে অক্সিজেনের অভাব। এতদিন দিল্লি, উত্তরপ্রদেশে যে অভিযোগ উঠছিল এবার সেই মর্মান্তিক অভিযোগ উঠল বাংলাতেও। অক্সিজেনের অভাবে মৃত্যুর অভিযোগ উঠল বীরভূমের রামপুরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে। সেখানে যে ছবি ধরা পড়েছে, তা দেখে যে কোনও মানুষের শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যেতে বাধ্য। কোভিড ওয়ার্ডেই দীর্ঘক্ষণ পড়ে থাকলেন মৃত ব্যক্তি। অভিযোগ, অক্সিজেন না পেয়েই মৃত্যু হয়েছে। তবে সম্পূর্ণ অন্য কথা বলছেন বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তাঁর দাবি, অক্সিজেনের কোনও অভাব নেই। অভাব রয়েছে সিলিন্ডারের।
Tags :
Covid-19 Birbhum Corona ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Oxygen Rampurhat Corona Patient