Covid Update: রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা I Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jul 2022 09:35 AM (IST)

রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৩৯ জন সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতরের বুলেটিন। পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭২ শতাংশ। তবে কারও মৃত্যু হয়নি।