Covid Updates: মধ্যমগ্রাম পুরসভায় ৪০ বেডের সেফ হোম, ব্যারাকপুরে অনুষ্ঠান বাড়িতে অক্সিজেন পার্লার

করোনাকালে সুখবর। মধ্যমগ্রাম পুরসভার উদ্যোগে চালু হল ৪০ বেডের সেফ হোম। থাকছে অক্সিজেনের ব্যবস্থা। গতকাল এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ (Rathin Ghosh)। গত বছর এখানে চালু হয় সেফ হোম। করোনার প্রকোপ কিছুটা কমায় সেটি বন্ধ করে দেওয়া হয়। ফের সংক্রমণ বাড়ায় মধ্যমগ্রামে আবার নতুন করে চালু হল এই সেফ হোম। অন্যদিকে ব্যারাকপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠান বাড়িতে তৈরি হল অক্সিজেন পার্লার। তিন বেডের এই অক্সিজেন পার্লারে চিকিৎসক ও নার্স থাকায় মিলবে চিকিৎসাও। গতকাল এর উদ্বোধন করেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola