Covid Updates: মোবাইলে নেগেটিভ, কাগজে পজিটিভ, করোনা রিপোর্ট ঘিরে চরম বিভ্রান্তির শিকার হিন্দমোটরের পরিবার

করোনা রিপোর্ট ঘিরে বিভ্রান্তি। মোবাইলে আসা লিঙ্কে নেগেটিভ বলে জানানো হলেও হাতে মিলল পজিটিভ রিপোর্ট। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় হিন্দমোটরের করোনা আক্রান্তের পরিবার। আক্রান্তের পরিবারের দাবি, স্থানীয় ডায়গনস্টিক সেন্টারে করোনা পরীক্ষার পর সোমবার মোবাইলে পাঠানো লিঙ্কের মাধ্যমে জানা যায় রিপোর্ট নেগেটিভ। ৩ দিন পর কাউন্টার থেকে পজিটিভ রিপোর্ট মেলে। রিপোর্ট ঘিরে তৈরি হয় বিভ্রান্তি। ডায়গনস্টিক সেন্টারের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটি হয়ে থাকতে পারে। তবে কাউন্টার থেকে পাওয়া রিপোর্টই সঠিক বলে গণ্য হবে। এনিয়ে মহকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছে করোনা আক্রান্তের পরিবার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola