Covid Updates: বাঁকুড়ায় বিশেষভাবে সক্ষমদের টিকাকরণের উদ্যোগ নিল প্রশাসন

বাঁকুড়া শহরে শুরু হল 'দুয়ারে ভ্যাকসিন' কর্মসূচি। বাঁকুড়া পুর এলাকায় বসবাসকারী ১০৪ জন বিশেষভাবে সক্ষমকে প্রাথমিকভাবে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।  যাঁরা মাসিক এক হাজার টাকা মানবিক ভাতা পান, তাঁদের মধ্যে থেকেই তৈরি করা হচ্ছে ভ্যাকসিন প্রাপকদের তালিকা। বাঁকুড়া শহরের ১ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুরে বাড়িতে বসেই করোনার ভ্যাকসিন পেলেন লিপিকা দাস। বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক সীমা হালদার জানিয়েছেন, ৪০ শতাংশ অথবা তার বেশি বিশেষভাবে সক্ষমদের বাড়ি গিয়ে করোনা টিকা দেওয়া হবে। একই দিনে সম্পূর্ণ বিপরীত ছবি দেখা গেম দক্ষিণ দিনাজপুরে। সেখানে ভ্যাকসিন পেলেন না কেউ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola