Covid Updates: করোনা বিধি পালনে কড়া পুলিশ, ক্যানিংয়ে মাস্কহীনদের পিঠে পড়ছে লাঠির বাড়ি

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ক্যানিংয়ে করোনার বিধি মানা হচ্ছে কিনা তা দেখতে রাস্তায় পুলিশ। মাস্ক না পরলে পথচারীদের পিঠে পড়ছে লাঠির বাড়ি। আবার অনেক ক্ষেত্রে বিলি করা হচ্ছে মাস্কও। বিধি ভাঙার অভিযোগে সকালে পুলিশ রেড করে ক্যানিং বাজারে। 

করোনায় তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। এই পরিস্থিতিতে শ্রাবণ মাসের প্রথম সোমবার বীরভূমের বক্রেশ্বর মন্দিরে উধাও করোনা বিধি। ভক্ত থেকে পাণ্ডা একাংশেরই মুখে নেই মাস্ক। মানা হচ্ছে না দূরত্ববিধিও। অবশ্য দেখা মেলেনি পুলিশের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola