Covid Updates: আক্রান্ত অধিকাংশ আবাসিক, কালিয়াগঞ্জের সরকারি হোম রাতারাতি বদলে গেল সেফ হোমে

কোভিড আক্রান্ত একের পর এক আবাসিক। যাদের অধিকাংশই শিশু ও কিশোর। যার জেরে সরকারি হোম বদলে গেল সেফ হোমে। দ্রুত মজুত করা হল অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় ওষুধ। স্যানিটাইজ করা হল হোম। এই ছবি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের কুনোর এলাকায়। এখানে অনাথ শিশুদের জন্য রয়েছে রাজ্য সরকারের অধীনস্থ সিএনসিপি বয়েজ হোম। যার পরিচালনায় রয়েছে ভারত সেবাশ্রম সংঘ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola