Covid Updates: সংক্রমণ রুখতে দুর্গাপুর পুরসভার চলমান র্যাপিড টেস্ট পরিষেবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 May 2021 02:36 PM (IST)

সংক্রমণ মোকাবিলায় দুর্গাপুর পুরসভার উদ্যোগে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এদিন ২৪ নম্বর ওয়ার্ডের মামড়া বাজারে ভ্রাম্যমাণ গাড়িতে ব্যবসায়ী, ক্রেতা ও পথচলতি মানুষের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ এলে হোম আইসোলেশনে থাকার পাশাপাশি দ্রুত RTPCR টেস্ট করানোর পরামর্শ দিয়েছে দুর্গাপুর পুরসভা। উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়। দুর্গাপুর পুরসভার এই উদ্যোগে খুশি ব্যবসায়ী ও স্থানীয়রা।