Covid Updates: মাস্ক পরায় ঢিলেমি, কাটোয়া স্টেশনে যাত্রীদের ৫০০ টাকা জরিমানা আরপিএফ-এর

ট্রেনযাত্রায় মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করবে রেল পুলিশ। সকাল থেকে আরপিএফ অফিসাররা কাটোয়া স্টেশনে ও ট্রেনের মধ্যে উঠে মাস্ক পরীক্ষা করছেন। এছাড়াও চলন্ত ট্রেনে যাত্রীদের মাস্ক পরার জন্য সচেতন করার কাজও করছে আরপিএফ। তবে শুধু কাটোয়া স্টেশন নয়, এবার থেকে এমন উদ্যোগ অন্য স্টেশনগুলিতেও নিয়মিত দেখা যাবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola