Covid Updates: করোনাকালে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ তারকেশ্বর মন্দির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 May 2021 04:58 PM (IST)

করোনাকালে ফের বন্ধ হল তারকেশ্বর মন্দিরের (Tarakeshwar Temple) দরজা। দর্শনার্থীদের জন্য শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মন্দির। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, শুধুমাত্র পুরোহিতরা পুজোর সময় মন্দিরে প্রবেশ করতে পারবেন। পুরসভার সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।